বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

টঙ্গী কড্ডা ও উলুখোলায় স্পিডবোট চলাচল ও নদী বন্দরে বিআইডব্লিউটির ইকোপার্ক উদ্বোধন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ বার

টঙ্গী নদীবন্দর থেকে কড্ডা ও উলুখোলা রুটে স্পিডবোট চলাচল উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। টঙ্গী-কড্ডা ও টঙ্গী-উলুখোলা রুটে স্পিডবোটগুলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। টঙ্গী থেকে কড্ডার ভাড়া ১৫০ টাকা, টঙ্গী থেকে উলুখোলার ভাড়া ১২০ টাকা। বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমের মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে বলে বিআইডব্লিউটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান। তিনি আরো জানান, সকাল ১১টায় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল টঙ্গী নদী বন্দরে বিআইডব্লিউটির ইকোপার্ক এবং দুপুরে টঙ্গী নদী বন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের ফলক উন্মোচন এবং উদ্বোধন করেন। রাজধানীতে যানবাহনের চাপ কমাতে চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় ২০০০ সালে। এই নৌপথ দিয়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে টঙ্গীর নদী বন্দর প্রাঙ্গনে জমকালো আয়োজন করা হয়। বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তাফা কামাল উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নৌ পুলিশের
প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শফিউল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম(বার), গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইকোপার্ক ও স্পিডবোট সার্ভিস পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories