সরকারের সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে জন্ম নিবন্ধনকে ১০০ ভাগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারই আলোকে হালুয়াঘাট পৌরসভার মেয়র মো. খায়রুল আলম ভুঞা, নিবন্ধনকে আগ্রহী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
সূত্রে জানা যায়, ০ থেকে ৪৫ দিনের মধ্যে যারা এই নিবন্ধন করবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রসংশাপত্র দেওয়া হবে। ১১ সেপ্টেম্বর/২২ রবিবার সকাল ১১ ঘটিকায় পৌর কার্যালয়ে ৪ নং ওর্য়াডের জান্নাতুল মাওয়া আরিবা, পিতা, আজিজুল ইসলাম,এবং রোশা , পিতা পলাশ মিয়া যথা সময়ে নিবন্ধন করায় তাদেরকে পুরস্কৃত করেন, পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কাউন্সিলর ফারুক হোসেন,মহিলা কাউন্সিলর রেবেকা,অফিস কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।স্হানীয় ব্যাক্তিবর্গ,পৌর মেয়র সকলকে সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
Leave a Reply