বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত সানাউল্লাহ (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিল সানাউল্লাহ। শনিবার রাত ৯টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া জানান, মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এ কারাগারে বন্দি ছিল। রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories