ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হালুয়াঘাট সাধারণ পাঠাগার, সারাদেশের মধ্যে ৪র্থ তম স্থানে যার অবস্থান। পাঠাগারের আরো দুইটি প্রতিষ্ঠান আছে একটি হালুয়াঘাট সাধারণ পাঠাগার শিশু কানন( কেজি) স্কুল অপরটি হালুয়াঘাট সাধারণ পাঠাগার সরগরম সংগীত বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি প্রতি দুই বছর পর পর সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় কমিটি। বিগত কমিটি সংবিধান জটিলতার কারণে সঠিক সময়ে নির্বাচন করতে না পারায় এর দায়িত্ব বর্তায় উপদেষ্টা পরিষদের হাতে। উপদেষ্টা প্রধান জাতীয় সংসদ সদস্য মিঃ জূয়েল আরেং এর নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বৎসরের নির্বাচনে ১২ টি পদের সব গুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

১০/০৯/২০২২ ইং তারিখ রাত নয় ঘঠিকার সময় উপদেষ্টা পরিষদ নব নির্বাচিত কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তার আগে নব নির্বাচিত কমিটির সদস্য বৃন্দকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশন প্রধান সাবেক অধ্যাপক মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ হালুয়াঘাট সরকারী শহীদ স্মৃতি ডিগ্ৰী কলেজ। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সোহেল রানা নির্বাহী অফিসার হালুয়াঘাট উপজেলা পরিষদ, খায়রুল আলম ভূঁইয়া মেয়র হালুয়াঘাট পৌরসভা ও সাধারণ সম্পাদক হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগ। উপদেষ্টা সদস্য মোঃ আবুল হোসেন আজাদ, সহযোগী নির্বাচন কমিশনার অধ্যাপক আনিসুর রহমান ও প্রবির চন্দ্র সরকার সহকারী, পাঠাগারের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন ও মাজহারুল ইসলাম শামীম। নির্বাচিত কমিটির সভাপতি খালেদুর রহমান,সহ সভাপতি শুভাশিষ সরকার, দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সহ সম্পাদক রওশন রনি,ক্রিড়া সম্পাদক শামছুরনাহার লিপি,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশ্রাফুল ইসলাম,পাঠাগার সম্পাদক আলিমুল ইসলাম,সমাজকল্যান সম্পাদক মোঃ হুমায়ন, সদস্য শ্যামল দত্ত, নাইম ইসলাম,গীতা দত্ত, পাঠাগার শিশু কানন কেজি স্কুলের অধ্যক্ষ আক্কাস আলী ও সরগরম সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ হাতেম আলী সহ উপস্থিত ছিলেন পাঠাগারের সম্মানিত সদস্য ও সাংবাদিকবৃন্দ,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপদেষ্টা সদস্য বজলুর রহমান।
Leave a Reply