বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার

টঙ্গীর ৫৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী হাসান উদ্দিনের উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি’র নির্দেশে ছিন্নমূল শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে মিলগেট অলিম্পিয়া বর্জিত তুলার মার্কেট কাউন্সিলর প্রার্থী হাজী হাসান উদ্দিনের নিজ কার্যলয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় বেশকিছু ছিন্নমূল শিশুদের মাঝে ফুটবল, ক্রিকেট, টেনিস বলসহ অনান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
কাউন্সিলর প্রার্থী হাজী হাসান উদ্দিন বলেন, ছিন্নমূল শিশুরা আমাদেরই সন্তান। এই শিশুরা যদি খেলাধুলার মাঝে থাকে তাহলে মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িয়ে পরবে না। আমি আশা করি প্রতিটি ওয়ার্ডে মানুষ ছিন্নমূল শিশুদের পাশে দাড়াবে। খুবই দুঃখের বিষয় এই যে, ৫৫ নং ওয়ার্ডে কোন খেলাধুলার জন্য উম্মুক্ত কোন মাঠ নেই। জীবনের ঝুকি নিয়ে শিশুরা মহাসড়ক পার হয়ে বিশ্ব ইজতেমা মাঠে গিয়ে খেলাখুলা করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি’র কাছে ওয়ার্ড বাসীর পক্ষ থেকে আমাদেও দাবী, এই ৫৫নম্বর ওয়ার্ডে একটি উন্মুক্ত খেলার মাঠ তৈরী করা হোক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories