গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার ভবানীপুর এলাকার ভবানীপুর কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার মিয়া।
ভাওয়ালগড় ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাভাপতি জিলাল উদ্দিন জিলালের সঞ্চালনায় গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো.আরিফুর রহমান খান, গাজীপুর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও শ্রীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো.কামরুজ্জামান মন্ডল।
প্রধান বক্তা ছিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক এস.এম কিবরিয়া, এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, গাজীপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি ও কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক পার্টি সদস্য নাসির উদ্দিন কাজী সহ জেলা, উপজেলা অঙ্গর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply