শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ভালুকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এসআইসহ গ্রেফতার -৫

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ বার

ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার সাথে জড়িত ও সহযোগীতার অভিযোগে এক এসআই, দুই পুলিশ কনস্টেবলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফকারকৃতরা হলেন, ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), স্থানীয় মো. আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন শেখ (২৬)। ওই ঘটনায় মডেল থানায় মামলা (নম্বর-৬) দায়ের করা হয়েছে। থানার এসআই ফজিকুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে মামলাটি করেন।

থানা পুলিশ, মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার জামুরভিটার আতিকুর রহমান আতিকের ছেলে মো. আশিকুর রহমান নিরব ও একই এলাকার কাদের শেকের ছেলে খোকন শেখ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

এসময় আটককৃতরা জানায়, এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। পরে আটককৃতদের শিকারোক্তিতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মডেল থানার কনস্টেবল আব্দুল মান্নানকে পুলিশ হেফাজতে নিয়ে তার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডস্থ ভাড়া বাসায় তল্লাসি চালিয়ে ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে পুলিশি হেফাজতে নিয়ে মাদক মামলা দিয়ে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories