বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

টঙ্গীতে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার-৩

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার

টঙ্গীতে ২৪ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সকালে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় এঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর মিরাশপাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে শাওন (২৪) একই এলাকার নবিন হোসেনের ছেলে নাদিম হোসেন (১৯) ও বউ বাজার এলাকার গাজী সালাউদ্দিনের ছেলে সাকিবুজ্জামান সিয়াম (২১)।
মামলা সুত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুত্র ধরে সোমবার সকালে আসামী শাওন ভুক্তভোগীকে মিরাশপাড়া নদীবন্দর এলাকায় জনৈক আলাউদ্দিন মিয়ার পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপর দুই আসামীর সহযোগীতায় পালাক্রমে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর অশ্লীল ভিডিও ধারন করে তাকে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে ভুক্তভোগী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম (পিপিএম) বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories