ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা থানা পুলিশ ভারত থেকে চোরাই পথে আনা ৩০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক দ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে।গত কাল রবিবার রাত ৮ ঘটিকায় গোপন সূত্রে খবর পেয়ে অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান নেতৃত্বে এস আই আবুল খায়ের, ৯ নং ধারা ইউনিয়নের ধোপাগুছিনা গ্রাম থেকে রানু মিয়ার পুত্র মিশুক(৩৬) ও পরোহিত পাড়ার ফরিদ আহমদের পুত্র আহমদ ওরফে মুন্না(৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।এবং সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply