টঙ্গীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিদেশী অস্ত্র, বিপুল পরিমান ইয়াবা, হেরোইন ও জাল টাকাসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব, পশ্চিম এবং পূবাইল থানা পুলিশ। রোববার ভোর রাতে স্থানীয় হাজীর মাজার বস্তি ও ব্যাংক মাঠ বস্তি এবং পূবাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে টঙ্গী পূর্ব থানার একটি আভিযানিক দল কাে-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোসা : মোমেলা বেগমকে ১০০০ পুরিয়া হেরোইন ও ৫০০০০/- হাজার জাল টাকা গ্রে গ্রেফতার করে। এসময় মোমেলার সহযোগী মো : সোহরাব (৩৩) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য : মোমেলা বেগমের ১০/১৫ জন সেলসম্যান রয়েছে। রয়েছে বিপুল পরিমান অর্থ সম্পদ এবং একাধিক গাড়ী ও বাড়ি। এছাড়া মোমেলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। সাবেক টঙ্গী থানার মামলা নং ১। ৮(৩)২০১৬; ২। ১৪(৭)২০১৫, ৩। ৪(৯)২০১৪; ৪। ৩৩(২)২০১৮; ৫। ৩২(১২)২০১৭; ৬। ২৩(০৮)২০১৭; ৭। ২৭(০৩)২০১৭; ৮। ৮(৪)২০১৬, এবং টঙ্গী পূর্ব থানা মামলা নং- ৯। ৩০(১)২০১৯; ১০। ৭৪(৬)২০১৯; ১১। ৩(১১)২০২১; ১২। ৪৭(১০)২০২১ এবং বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় টঙ্গী থানা মামলা নং ১৩। ৩৬(৪)২০১৭ ও ১৪। ২(১১)২০১৭ মোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

অপরদিকে, টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র (রিভলবার) এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. নূরুল ইসলাম (৩৪) গ্রেফতার করে। টঙ্গীর হাজী মাজার বস্তির বটতলার সামনে পাকা রাস্তার উপর মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার টঙ্গী জোনের নেতৃত্বে একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান চালিয়ে মো. নুরুল ইসলামকে ১৫০০ (পনের শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরবর্তীতে নুরুল ইসলামের দেওয়া তথ্যমতে ওই রাতে অভিযান চালিয়ে আসামির টিনের দু’তলাস্থ বসত বাড়ীর শয়ন কক্ষে খাটে বিছানো তোষকের নীচ থেকে ০১ (এক) টি পুরাতন লোহার তৈরি কালো রংয়ের রিভলবার উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, মো. নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানা মামলার নং ১। ৫৩(৪)২৯১৯; ২। ২৬(১০)২০১৭; টঙ্গী থানা মামলা নং ৩। ৭১(৪)২০১৭; ৪। ৭৯(৫)২০১৭ এবং টঙ্গী পশ্চিম থানার মামলা নং ৫। ১৯(২)২০২২ মোট ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে, গত রোববার রাতে পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুজন মোল্লা (২৯) কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ আরো জানান, পুলিশ কমিশনারের নিদের্শনা অনুযায়ী মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানসহ অন্যান্য অভিযান অব্যহত থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, ধৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তন্মোধ্যে অস্ত্রসহ গ্রেফতার হওয়া নুরুল ইসলামের বিরুদ্ধে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
Leave a Reply