বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

আবারো তলব মিয়ানমারের রাষ্ট্রদূতকে, কড়া প্রতিবাদ জানালো ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার

মিয়ানমারের যুদ্ধবিমান থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার জিরোপয়েন্টে দুটি গোলা পড়ার ঘটনায় দেশ‌টির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
রোববার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোকে তলব করে এ বিষয়ে একটি কূটনৈতিক আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়।
সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রদূতকে সমন করেন। তিনি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ ভূখণ্ডের গোলা পড়ার ঘটনার ব্যাখ্যা চান।
এ ধরনের ঘটনা যেন আবারও পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয় এবং গোলা পড়ার ঘটানায় তীব্র নিন্দা ও কড়া ভাষায় প্রতিবাদ জানা‌নো হয়।
প্রসঙ্গত, গতকাল (শনিবার ৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার জিরোপয়েন্টে দুটি গোলা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দিচ্ছিল। সে সময় তাদের যুদ্ধবিমান থেকে ৮ থেকে ১০টি গোলা ছোড়া হয়। এ ছাড়া হেলিকপ্টার গানশিপ থেকেও ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories