মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

তুরাগ নদ থেকে শিশুর লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ বার

টঙ্গীর তুরাগ নদ থেকে সাব্বির হোসেন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রত্যাশা মাঠ সংলগ্ন তুরাগ নদ থেকে দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে।
নিহত সাব্বির লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আলেকজান্ডার গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে কামারপাড়া এলাকায় বসবাস করত।
স্থানীয়রা জানান, সাব্বিরের বাবা-মা দুজনই পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার সকালে তারা উভয়েই তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান। এরপর সাব্বির তার খেলার সঙ্গী জুনাইদ ও মামুনের সঙ্গে তুরাগ নদে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রোববার টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা সকাল ১০টার দিকে নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রত্যাশা মাঠ সংলগ্ন তুরাগ নদের গভীর পানি থেকে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির এস আই আবজাল হোসেন বলেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories