মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার

সারাদেশের ন্যায় ময়মনসিংহে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি। ময়মনসিংহ জেলার ১৪৫টি ইউনিয়নে মোট ২লাখ ৯৮ হাজার ৪৮ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি হারে প্রায় ৮৯৪২ মে.টন চাল বিতরণ করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আমিনুল এহসান, জেলা খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। প্রেস বিফ্রিং এ জানানো হয়, ওএমএস কার্যক্রম সম্প্রসারণের ফলে বৃহস্পতিবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৭টি দোকানের প্রতিটিতে দৈনিক ২ মে.টন করে মোট ৩৪ মে.টন চাল ও ৫০০ কেজি করে মোট ৮.৫০০ মে.টন আটা বিক্রয় করতে পারবেন। একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৩ কেজি আটা ক্রয় করতে পারবেন। পরে গঙ্গাদাস শংকর গুহ রোড এলাকায় ওএমএস চাল খোলাবাজারে বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories