শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১২২ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম রোকেয়া বেগম (৫৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ২১ জুন সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার নিজ বাড়িতে পুত্রবধূ নাছমিন আক্তারের ছুরিকাঘাতে আহত হন রোকেয়া বেগম। ঘটনার পরপরই নাছমিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে রোকেয়া বেগমের ছেলে গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় নাছমিনের। গত সোমবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসে সন্ধ্যায় তর্কাতর্কির এক পর্যায়ে শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি।

শাশুড়িকে মৃত ভেবে পালানোর সময় তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। রোকেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একই দিন রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বুধবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু গণমাধ্যমকে বলেন, গত সোমবার সন্ধ্যায় খাগরিয়া ইউনিয়ন এলাকায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত নারী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পরদিন (মঙ্গলবার) আদালতে পাঠিয়েছে। তাকে সাতদিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। নাছমিনের বিরুদ্ধে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories