বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১১৯ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার গণিত বিভাগের প্রথম বর্ষ ও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা সশরীরে শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, বিভিন্ন ব্যাচের মিডটার্ম পরীক্ষা অনলাইনে হলেও ফাইনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেশনজট কমাতে সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন রুমেরও ব্যবস্থা রয়েছে। কোনো শিক্ষার্থীর কোভিড-১৯ লক্ষণ থাকলে তাকে আইসোলেশন রুমে পরীক্ষায় অংশ গ্রহণের ব্যবস্থা করা হবে। আজ গণিত বিভাগের এক শিক্ষার্থী আইসোলেশন রুমে বসে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিন দিন আগে তার জ্বর ছিল।

এছাড়া যেসব বিভাগের ফরম পূরণ ও ভর্তি বাকি রয়েছে, আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই অনলাইনে এসব কার্যক্রম সম্পন্ন করে সশরীরে তাদেরও ফাইনাল পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories