সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭৬ বার

ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী কমু মার্কেটের পাশ থেকে ওই মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার কাপাসিয়া রায়নন্দা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মামুন মিয়া (৩৭) ও ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. জামাল মিয়া (৫৫)।ভালুকা মডেল থানার (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, (ওসি) মো. কামাল হোসেন স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে (এএসআই) তানভীর হাসান এবং (এএসআই) শাহ আলমসহ একটি পুলিশের দল নিয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী কমু মার্কেটের পাশ থেকে আটশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মামুন মিয়া ও মো. জামাল মিয়াকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামিদের নামে এরই মধ্যে মামলা রুজু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories