সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালেও নির্বিঘ্নে চলেছে যানবাহন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭৫ বার

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল। হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করলেও ছিল না কোনো উত্তাপ।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় বাম জোটের এ হরতাল শুরু হলেও রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকার সড়কগুলোতে নির্বিঘ্নে চলেছে যানবাহন। অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। ব্যবসায়ীরা খুলতে শুরু করেছেন দোকানপাট। 

দেখা যায়, অন্যান্য দিনের মতো সকাল থেকেই সড়কে চলেছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সংখ্যা বাড়ছে। 

সকাল থেকে দেখা যায়, রাজধানীর সড়কে ছিল চোখে পরার মত যানবাহন। আজ সারাদেশে অর্ধদিবস হরতাল হলেও দেখে বুঝার কোন উপায় নেই। সড়কগুলোতে নির্বিঘ্নে চলেছে যানবাহন। অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। তবে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।  অসিম পরিবহনের চালক আফজাল হোসেন বলেন, আজকে হরতাল কিনা জানি না। এখন তো আর আগের মত হরতাল হয় না। এছাড়া আমার পরিবার চালানোর জন্য আমাকেই কাজ করতে হয়। আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না।  

বিকল্প পরিবহনের হেলপার বলেন, বাসে সকাল থেকেই যাত্রীদের অনেক ভিড়। এখন পর্যন্ত আমি কোথাও হরতাল পালন করতে দেখিনি।  বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবীরা বলেন, আমাদের অফিস করতে হবে। রাজনৈতিক নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করছে। তবে যেহেতু জনসংশ্লিষ্ট দাবি নিয়ে এ হরতাল, তাই সমর্থন করি।

এদিকে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলো। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories