সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সি-ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষার মধ্যদিয়ে শেষ হলো রবির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় প্রায় ৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাটি নির্বিঘœ ভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবির উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সাথে কয়েক দফা সভা করেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। রবির শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলাপচারিতায় তারা সন্তুষ্টচিত্তে রবির প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। রবির ভিসি ড. মোঃ শাহ্ আজম পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকান্ডে তারা এভাবেই পাশে থাকবে। সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩০ জুলাই রবির দুইটি কেন্দ্রে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৩ আগস্ট রবির একটি কেন্দ্রে বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ১ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী।
Leave a Reply