বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যে কারনে অনন্তের বিরুদ্ধে মামলার করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৪২ বার

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন: দ্য ডে’। গত ১০ জুলাই মুক্তি পায় সিনেমাটি। মুক্তির আগে থেকেই দিন দ্য ডে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম।আজ ইরানি এই চলচ্চিত্র পরিচালক তার ইনস্টাগ্রাম আইডিতে এ বিষয়ে শেয়ার করা দীর্ঘ একটি স্ট্যাটাসে অনন্তের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছেন।

মোর্তেজা তার স্ট্যাটাসে লেখেন, সিনেমাটির নাম হওয়ার কথা ছিল ‘ডে (রোজ)’। কিন্তু অনন্ত আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নিজের মতো নাম ঠিক করেছেন। তাছাড়া আমি ছিলাম সিনেমাটির মূল প্রযোজক। কিন্তু অনন্ত নামকরণ থেকে শুরু করে কোনো কিছুই আমার সঙ্গে পরিকল্পনা করে কিংবা সম্মতি নিয়ে করেননি।মোর্তেজা অতাশজমজমের ইনস্টাগ্রাম পোস্ট

তিনি (অনন্ত জলিল) আমাদের মধ্যকার চুক্তি ও শর্ত ভেঙেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছিলাম, অনন্ত সেগুলোর একটিরও দায়ভার নেননি। তার কারণে সিনেমাটির অর্ধেকই নষ্ট হয়েছে।’মোর্তেজা লেখেন, বাংলাদেশি জনগণকে সম্মান জানিয়ে আমি একটি শান্তিপূর্ণ ও সহজ সমাধানের কথা অনন্তকে বলেছিলাম। কিন্তু তিনি তা মানেননি। এ কারণেই আমি তেহরানের আদালতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিই। একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে আমি বাংলাদেশের আদালতেও যাবো।’খুব শিগগির সিনেমাটির মূল চুক্তিপত্র, বাজেট সবকিছু প্রকাশ করবেন বলেও জানান মোর্তেজা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories