গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোসাইর গাঁও গ্রামে বিধবা রেজিয়া (৪৫) বাড়ীতে দিনের আলোয় টিনশেড ঘর দুর্বৃত্তরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গত ১৫ই আগষ্ট সোমবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিধবা রেজিয়া বেগম (৪৫) গণমাধ্যম দৈনিক জবাবদিহি কে জানায়,দ্বীর্ঘদিন যাবত জমি নিয়ে আমার সাথে শত্রুতা করে আসছে প্রতিবেশী হেলালউদ্দিন(ফেলু)। আমি গত সোমবার আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাই, বাড়িতে কেউ না থাকায় সুযোগে আমার বসতবাড়িতে টিনসেডের তৈরি ঘর ভেঙে দিয়েছে এবং বাড়ির সামনে থাকা আমার মৃত স্বামী ফজলুর রহমানের হাতে লাগানো আম,বড়ই,মেহগনি গাছগুলো কেটে ফেলে। আমাকে নিজ বসত বাড়িতে থাকতে দেয়না। আমি আমার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে।এ ঘটনায় দুর্বৃত্তরা আমাকে আমার বাড়িতে থাকতে দিচ্ছে না আমাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং আমি যদি এখান থেকে চলে না যাই তাহলে তারা আমাকে সহ আমার পুরো পরিবারকে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

স্থানীয়রা জানায়, গত সোমবার প্রতিবেশী হেলালউদ্দিনগং হঠাৎ পূর্ব শত্রুতার জের ধরে নিজ বাড়িতে বসবাসরত মরহুম ফজলুর রহমানের স্ত্রী রেজিয়ার ঘরটি দা-কুড়াল সাফল দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং বাড়ির আশ পাশের গাছ গুলো কেটে ফেলে। এসময় ঘর ভাঙার শব্দ শুনে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা পালিয়ে যায়। বিবাদীদ্বয় হেলালউদ্দিন(ফেলু) ঘটনার কথা স্বীকার করে বলেন,বাদীপক্ষকে গাছের বিষয়ে বলার পরও তারা কোন পদক্ষেপ না নেওয়ায় আমি নিজেই এসব গাছ কেটেছি। গ্রামের বাসিন্দারা বলেন,রেজিয়ার বাড়িতে হঠাৎ দুর্বৃত্তরা উপস্থিত হয়ে ঘর দরজা ভাঙা শুরু করলে এ সময় আমরা নিষেধ করলে তারা হুমকি ও গালমন্দ করে।
এ-বিষয়ে ভুক্তভোগী রেজিয়া বেগম হেলালউদ্দিন (ফেলু),ও নাজমা বেগম,তরিকুল ইসলাম কে আসামি করে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply