বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

টঙ্গীতে হেরোইন ও ওয়ান শুটারগানসহ মাদক কারবারি পারুলী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৫৩ বার

টঙ্গীতে হেরোইন, ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ পারুলী বেগম (৪০) নামে স্থানীয় শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। বুধবার মাদক ব্যবসায়ী পারুলীর বিরুদ্ধে মামলা রুজু করে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ৯৩৫ পুরিয়া (৮০ গ্রাম) হেরোইন ও ১টি ওয়ান শুটারগান, ২ রাউন গুলি উদ্ধার করা হয়।
গ্র্রেফতারকৃত পারুলী গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগর ১নং ব্লকের মানিক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত মাদকের বড় চালান কেনাবেচা করেন বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মনিরুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি পারুলীকে ৯৩৫ পুরিয়া (৮০ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়ার তথ্য মতে টঙ্গীর এরশাদ নগর তার নিজ বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় তার রুমের ভিতরে থাকা ওয়ারড্রবে কাপড়ের ভাজ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন গুলি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তার বিরুদ্ধে মামলা রুজু করে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories