কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসাবে হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ সকাল ১১ ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শাখার সভাপতি জুয়েল আরেং এমপির সভাপতিত্বে এবং মেয়র খায়রুল ও সাধারন সম্পাদক খায়রুল আলম ভুঞার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জুয়েল আরেং এমপি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত যদি আগামী দিনে এমন মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে সরে না আসে তবে, দলীয় নেতা কর্মীদের নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে, এর জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক খায়রুল আলম ভুঞা, সহ সভাপতি আবুল হোসেন আজাদ, মোরশেদ আনোয়ার খোকন, এম সরুজ মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুল রহমান,আবদুল ওয়াহাব,সদস্য আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, ওয়ারেছ উদ্দিন সুমন, আঃমান্নান,ছামেদুল হক, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে জুয়েল আরেং এমপি ও সাধারণ সম্পাদক মেয়র খায়রুল আলম ভুঞার নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়,এতে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রচুর নেতা কর্মী অংশ গ্রহণ করে।
Leave a Reply