সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৬৩ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৯টি উপজেলাতে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে দলীয় সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাগড়াছড়ি ২৯৮নং আসনে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপুসহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে।পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী সমমর্যদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য আবদুল জব্বার, জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, এ সময় শোক দিবসে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, আওয়ামী লীগ নেতা শওকত উল ইসলাম ও যুব মহিলালীগ এর সভাপতি বিউটি রাণী ত্রিপুরা।
জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে দরিদ্র কাংগালী ভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও মিলাদ মাহফিল, কোরআনখানি, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এদিকে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, দেওয়ালিকার মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন সংরক্ষিত নারী সংসদ বাসন্তি চাকমা এমপি। সোমবার (১৫আগস্ট) সকাল ৯টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে নানান আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল ইসলাম সুমন. খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories