সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারে সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মুমূর্ষু উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১০০ বার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছে আব্দুল্লাহ আল মারুফ নামে এক যুবক। সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের ২য় বর্ষের ছাত্র। এ সময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানান, তিন বন্ধু মারুফ, মাসুম ও শাওন গতকাল রোববার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে হোটেল এম্বাসেডরে উঠেন। সোমবার দুপুর ২টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে স্থানীয় সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোসল করতে নামা মারুফ এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বিচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories