মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

হালুয়াঘাটে জাতির পিতার ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৯১ বার

হালুয়াঘাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামিলীগ হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল ১৫ আগষ্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, আওয়ামীলীগ ও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। উপজেলা প্রসাশন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজ এেত অংশ নেন।পরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

এছাড়া আওয়ামীলীগ ও শ্রমিক লীগের আয়োজনে কাঙ্গালী ভোজ ও এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।
এদিকে উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার ভূমি মোঃ তৌহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজামান খান, আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, চেয়ারম্যান এম সুরুজ মিয়া ও ওয়ারিছ উদ্দীন সুমন, আওয়ামিলীগ নেতা বজলুর রহমান, আওলাদ হোসেন, আব্দুল ওয়াহাব,আবদুর রহমান,সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories