রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

টঙ্গীতে ৪৭তম বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭৬ বার

টঙ্গীর বিভিন্নস্থানে গতকাল সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জানা যায়, জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে টঙ্গী আঞ্চলীক শ্রমিকলীগ ও ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এছাড়াও গাজীপুর মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থতি ছিলেন।

অপরদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা দোয়া ও গনভোজ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
এদিকে বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু এবং সাংগঠনিক সম্পাদক মো. সোলেমান মিয়া ও সহ-সভাপতি মো.খলিলুর রহমানের ব্যবস্থাপনায় এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ৫৬ নং ওয়ার্ডে বারবার নিবার্চিত এবং জনপ্রিয় ও সফল কাউন্সিলর মো. আবুল হোসেনের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। ।

৫৭ নং ওয়ার্ডে জনপ্রিয় ও সফল কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকারের তত্বাবধানে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গনভোজের আয়োজন করা হয়েছে।

৪৪নং ওয়ার্ডের সফল ও জনপ্রিয় কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০.০০ ঘটিকায় আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা, দোয়া, বৃক্ষ রোপন, ছাত্র/ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পূরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে-রচনা ও চিএাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়াও টঙ্গীর পাইলট স্কুল এন্ড গালর্স কলেজে, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সাহাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতি, চেরাগআলী সিরামিক মার্কেট, টিএন্ডটি বাজার ব্যবসায়ী সমিতিসহ টঙ্গী থানা ও ওয়ার্ড আওয়ামীলীগসহ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্কুল, কলেজ, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে টঙ্গীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, কোরআন খানি ও গণভোজের আয়োজন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories