বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ইবিতে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬৮ বার

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পরে একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শাপলা ফোরাম, ছাত্রলীগসহ বিভিন্ন হল ও বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীতের সুরে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য। এসময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সেখান থেকে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে শেষ হয়। পরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।পরে সবার উপস্থিতিতে জাতির পিতার মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ।শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, মাত্র পঞ্চান্ন বছরের জীবনে বঙ্গবন্ধু হাজার বছরের দিকনির্দেশনা দিয়ে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবে। বঙ্গবন্ধুকে কেড়ে নিয়ে বাংলাদেশকে ৪৭ বছর পিছিয়ে দেয়া হয়েছে। মাত্র তিন বছরে বঙ্গবন্ধু দেশের প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে তাঁর স্পর্শ রেখে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories