বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মিশা সওদাগরকে সাইজ করলেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬৩ বার

সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ দিয়ে সিনেমা নিয়ে সমালোচনা করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তিনি বলেছিলেন, ‘দিন: দ্য ডে’ সিনেমা দিয়ে  ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। অনন্তের এই সিনেমায় ‘প্রফেশনাল কোনো শিল্পী নেই’ বলেও মত দিয়েছেন এই খল অভিনেতা।সমালোচনার জবাবে এবার মিশা সওদাগরকে এক হাত নিলেন অনন্ত জলিল। তার দাবি, মিশাকে দিয়ে ‘ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই’। এছাড়া এই অভিনেতাকে ‘দিন: দ্য ডে’র মতো একটা সিনেমা বানিয়ে দেখানোরও চ্যালেঞ্জ দিয়েছেন অনন্ত।

রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিল।মিশার ‘বিতর্কিত’ বক্তব্য নিয়ে সাংবাদিকদের অনন্ত জলিল বলেন, মিশা সওদাগর সাহেব একজন পুরনো শিল্পী, তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন। ইন্ডাস্ট্রির তো উনার দ্বারা কোনো উপকার হয়নি। উনি একজন প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না; উনি একজন শিল্পী। তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না।‘মিশা সাহেবের যদি এতোই যোগ্যতা থাকত, তাহলে ‘দিন: দ্য ডে’র মতো একটা সিনেমা বানিয়ে দেখাতেন। উনি তো আমেরিকা থাকেন, বাংলাদেশ থেকে টাকা-পয়সা নিয়ে যে বাড়ি-গাড়ি করছেন শুধু সেটাই না। আমেরিকার ছবি দেখেন, তাকে বলল, সেখানকার সিনেমার সঙ্গে ‘দিন: দ্য ডে’র তুলনা করে দেখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories