রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

আওয়ামী লীগে ছিলাম আছি থাকব : সোহেল তাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১০৭ বার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকব। সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।রাজনীতিতে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবেন আমাকে তখনই পাবেন।’১৫ আগস্টের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হব। করণ একটা দেশের উন্নতি, ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে। আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেওয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’সোমবার সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে বনানী কবরস্থানে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, ছাত্রলীগ সভাপতি, সোহেল তাজসহ সর্বস্তরের মানুষ বনানী কবরস্থানে শায়িত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।বনানী কবরস্থানের দায়িত্বপ্রাপ্তরা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদানসহ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের নিয়ে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগের নেতাকর্মীরাও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories