মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

কাপাসিয়ায় লক্ষাদিক টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল ধ্বংস

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬৮ বার

গাজীপুর-কাপাসিয়া উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় লক্ষাদিক টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলার করিহাতা ইউনিয়নে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন। এ সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন রশীদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন জানান,উপজেলার বিভিন্ন এলাকায় কারেন্ট জাল ও চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং ক্ষুদ্র জলজ প্রানী শিকার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ বাস্তবায়নে উপজেলার কড়িহাতা ইউনিয়নের মাধুলী বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ-সময় কড়িহাতা ইউনিয়নের বিভিন্ন জলাশয় হতে ১২ টি চায়না ও ১৫ টি ম্যাজিক জাল, ৬ টি কারেন্ট জাল জব্দ করা হয়। (যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা) পরে উপজেলা চত্বরে খোলা মাঠে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়াও তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories