রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি

কুমিল্লা নিমসারে র‍্যাবের অভিযানে ১৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার, আটক-১

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৮০ বার

কুমিল্লা বুড়িচং নিমসার রনি এন্টারপ্রাইজ নামে একটি খুচরা তেল বিক্রির দোকানে র‍্যাবের অভিযানে ১৬০০ লিটার চোরাই ডিজেল ও লানী তেলসহ চোরাই চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে। এসময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মিনি পিকআপ ভ‍্যান জব্দ করা হয়।
রবিবার (১৪ আগস্ট) সকালে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো: সাইফুল ইসলাম রনি (১৯) জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউপির পরিহল পাড়া গ্রামের মোঃ শাহাআলমের ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, কুমিল্লা বুড়িচং নিমসার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন রনি এন্টারপ্রাইজের মালিক রনি তেল চুর চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করত। এছাড়াও রনি এন্টারপ্রাইজ খুচরা তেল বিক্রির দোকান হলেও মুলত মহাসড়কে চলাচলরত ট্রাক, লড়ি,কাভার্ড ভ‍্যানের কিছু অসাধু চালক অধিক অর্থ উপার্জন করার জন্য গাড়ির মালিকের চোখ ফাকি দিয়ে তেলের ট‍্যাংকি থেকে বিশেষ কায়দায় বের করে বিক্রি করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব জানান,আটককৃত আসামি রনি ও সংঘবদ্ধ তেল চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে তেল চুরি ও গাড়ির মালিকের চোখ ফাকি দিয়ে কিছু সংখ্যক চালক গাড়ি থেকে তেল চুরি করে কম মুল‍্যে বিক্রি করে আসছিল বলে সে জানায়।
আটককৃত আসামি রনির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মামলা দায়ের শেষে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories