স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বর্ডার গার্ড।
সোমবার (১৫ আগষ্ট) সকালে ১০টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াগড় ইউনিয়নের রুদ্রপুর স্কুল মাঠে গাজীপুর ৬৩ বিজিবি’র উদ্যোগে দুইশতাধিক দুস্থ গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাল, তৈল, চিনি এবং আলু বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি অধিনায়ক গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবির লেঃ কর্ণেল ইব্রাহীম ফারুক বি জি বিএম, এ এস সি।
তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায়দের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবেদার মেজর রফিকুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিকসহ ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply