রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬০ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত বি-ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবির তত্ত্বাবধানে শনিবার শান্তিপূর্ণ পরিবেশে শাহজাদপুর পৌর এলাকার ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত পরীক্ষায় প্রায় ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২ টায় শুরু হয়ে ১ টায় পরীক্ষা শেষ হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন উপলক্ষে শাহজাদপুর জুড়ে আনন্দমুখর সৃষ্টি হয়। এর আগে এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবির উপাচার্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করা হয় এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতা করেন। রবির শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারাদেশে সমন্বিত গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩০ জুলাই রবির পৃথক দুইটি কেন্দ্রে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ-ইউনিটে ৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। রবির এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলে অভিমত জানিয়েছেন বিশিষ্টজনেরা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories