রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

জবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি’র শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩২৫ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহ হওয়ায় ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান  রিপন।

জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। এবং সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের পিতা ও মাতার নাম মাহফুজা বেগম-আব্দুল বারী। তিনি সেন্ট জোসেফ স্কুল এ্যান্ড কলেজ থেকে পড়ালেখা করেছেন। প্রক্সি দিতে আসা ঢাবি শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল, মানিব্যগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ড এর সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য তুলে আনবে এবং সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন কাজ না করতে পারে তার ব্যবস্থা করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories