রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনেরই মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৯০ বার

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে শাহীন নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ আট জনই মারা গেলেন। শুক্রাবর (১২ আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, শাহীনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো। এর আগে গত ৬ আগস্ট দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়।দগ্ধ ব‌্যক্তিরা জানিয়েছিলেন, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা ছিলো। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।ওই গ্যারেজে দগ্ধ ৮ জন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।তাদের মাঝে মো. আলম (২৩) মারা যান শনিবার রাত ১০টার দিকে। এরপর সে রাতেই ২টার দিকে মারা যান গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম।

এরপর মো. মাসুম আলী মারা যান সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।এরপর একে একে চলে গেলেন বাকি সবাই।গত শনিবার দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকায় রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories