রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্দশা বাড়বে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৭ বার

এই অত্যাচারী সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুঃখ দুর্দশার তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের দুর্নীতি আকাশচুম্বী। তাদের দুর্নীতির কারণে দেশে জ্বালানি তেলসহ সব কিছুর দাম বেড়েছে।তিনি বলেন, আরাফাত রহমান কোকো মৃত্যু দুঃখজনক। তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। এই সরকার তার বিরুদ্ধেও মিথ্যা মামলা  দিয়ে হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories