শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৩ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ, আলফা প্রডাক্টের ম্যানেজার অমিত হালদার গ্রেপ্তার গাজীপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ পিতার হাত ধরে রাজনীতিতে আসা আন্দালিব রহমান পার্থ হলেন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবার তৃণমূলের রাজনীতি থেকে মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত রাজধানীর বুড়িগঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার সপরিবারে ইউরোপ সফর মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

বঙ্গমাতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত : স্পিকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭৮ বার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদেরও জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বঙ্গমাতার জন্য দোয়া করছেন স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ অন্যরাবঙ্গমাতার জন্য দোয়া করছেন স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ অন্যরা
অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে নিবেদন করেন স্পিকার। অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মাসের পর মাস, বছরের পর বছর কারান্তরীণ থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগকে দিকনির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগকেও নানা ক্রান্তিলগ্নে দিকনির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা।অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের কালরাতে বর্বর হত্যাকাণ্ডে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও মেহের আফরোজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories