বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

বাস ছাড়া চলছে সব যান, গাজীপুরে খোলা সরকারি অফিস

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০২ বার

গাজীপুরে মঙ্গলবার ভোর ৬টা থেকে সরকার ঘোষিত লকডাউন চলছে ঢিলেঢালা ভাবে। বাস ছাড়া সব ধরনের যানবাহন কমবেশী চলাচল করছে। সড়ত মহাসড়কে রয়েছে যানজট, বিশেষ করে অটো রিকশা, সিএনজি, লেগুনা, পণ্যবাহী ট্রাক চলাচল করছে। এছাড়া জেলার বিভিন্ন সরকারি অফিসও খোলা রয়েছে।

দুপুরে গাজীপুর সদর এবং টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, সেখানে দলিল লেখক ও নকল নবিশরা কাজ করছেন। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সাবরেজিস্ট্রার তার দফতরে উপস্থিত থাকলেও কোনো প্রকার দলিল রেজিস্ট্রি হচ্ছে না। সকাল থেকে বৃষ্টি থাকায় সাধারণ মানুষের চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে যায়। শিল্প অধ্যুষিত গাজীপুর এবং টঙ্গীর শিল্প কারখানাগুলো খোলা থাকায় সড়কে শ্রমিকদের চলাচল দেখা গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় শ্রমিকদের পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা গেছে। অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে শ্রমিকদের আসা-যাওয়ার ব্যবস্থা করেছেন। এদিকে লকডাউনকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। পৃথক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর পুলিশ। মঙ্গলবার ভোর থেকে বন্ধ করে দেয়া হয় জেলার সব প্রবেশদ্বার। গাজীপুরের সবগুলো রেল জংশনে বন্ধ রয়েছে যাত্রী ওঠানামা। সকাল থেকে পুলিশ রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজ, কামারপাড়া, নরসিংদি সীমান্তে ঘোড়াশাল ব্রিজ, ময়মনসিংহ সীমন্তে জৈনা বাজার, কালিয়াকৈরসহ শহরের কয়েকটি পয়েন্টে কঠোরভাবে অবস্থান নিয়েছে। এসব চেকপোস্টে সব যানবাহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ। জরুরি সেবা, পণ্যবাহী যান, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ জেলার মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী যানবাহন আটকে দেয়ায় দুর্ভোগে পড়েছেন গাজীপুর জেলার বাইরে থেকে আসা যাত্রীরা বিভিন্ন স্থানে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। পরিবহনের চালকসহ যাত্রীদের অনেকেই লকডাউনের তথ্য জানেন না বলে দাবি করেছেন। টঙ্গী রেল জংশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, লকডাউনের কারণে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেল ষ্টেশনে কোন ট্রেন থামেনি। এছাড়াও বন্ধ রয়েছে গাজীপুর থেকে কমলাপুর রুটে চলাচল করা তুরাগ ডেমো ও কালিয়াকৈর কমিউটার ট্রেন। অনেক যাত্রী স্টেশনে এসে ট্রেন না পেয়ে ফিরে গেছে। সকাল ৭টায় গাজীপুর ও ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেছে পুলিশের কড়াকড়ি অবস্থান। লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, ‘মঙ্গলবার থেকে গাজীপুরে ৯দিনের লকডাউন শুরু হয়েছে। সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। ঢাকা থেকে আসা এবং ঢাকায় ঢুকার সময় পুলিশের চেকপোস্টে পড়তেই হবে। সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories