মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৬ বার

নির্যাতন-নিপীড়ন ও নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তার করে ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আজ মঙ্গলবার সরকারকে হুঁশিয়ার করে দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিবৃতিতে দেশের বিভিন্ন জায়গায় দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 

বিবৃতিতে বলা হয়, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল নিজ এলাকা থেকে ঢাকায় আসার পথে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীরা তাঁর গাড়ির পথরোধ করে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতার মর্মান্তিক মৃত্যু এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালনের সময় কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের নেতাদের পুলিশ গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাটুকুও নেই। বাড়ি থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারদিকে গুম, খুন, অপহরণ, হামলা ও গ্রেপ্তার-আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত।’মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দুঃশাসনের ভয়াবহতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা এবং গ্রেপ্তার করে কারাবন্দী করা হচ্ছে। এসব ঘটনা আওয়ামী জুলুমবাজ সরকারের নিষ্ঠুর শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ।’ 

বিবৃতিতে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া কৃষক দলের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories