রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি

মির্জা ফখরুল বক্তৃতা দিয়ে দল টিকিয়ে রেখেছেন: তোফায়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭২ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। এই ১৪ বছর ধরে বিএনপির মহাসচিবের মুখ থেকে একটাই কথা শুনি। তবে আমি ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই, তিনি বক্তৃতা দিয়ে, প্রেস ব্রিফ করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তাদের আর কোনো কাজ নেই।’মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ‘ফখরুল বলেছেন, আমরা নাকি যে কোনো সময় বিদায় নেব। কিন্তু, তা এতো সহজ? বার বার আমাদের দ্বারা বিদায় নিয়েছে বিএনপি।’এসময় তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। শক্তিশালী করতে হবে দলকে। মনে রাখবেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে আমরা শক্তিশালী হলে কেউ কিছুই করতে পারবে না।’বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, শ্রমিক লীগের মো. ফারুক, স্বেচ্ছাসেক লীগ জেলা সভাপতি আবু ছায়েম, স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ, কৃষকলীগ সভাপতি মামুন আল রশিদ, তাঁতী লীগ সভাপতি এনামুল হক ফরমান, মৎস্যলীগ আহ্বায়ক মো. হাছান খান সহ অন্যরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories