রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা: কাজী ফিরোজ রশীদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৪ বার

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে তা নজিরবিহীন।  একবারে জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধি ইতিহাসে নেই। তিনি বলেন, যারা পেট্রোলিয়ামের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জাতি তাদের ক্ষমা করবে না। কিছু আমলা আর ব্যবসায়ী সরকারকে ঘিরে রেখেছে, তাদের দুর্নীতির কারণেই দেশে এ অবস্থা সৃষ্টি হয়েছে। যারা পাসপোর্টে ভিসা লাগিয়ে রেখেছেন, তারা পালানোর পথ পাবে না। আমরা দুর্নীতিবাজদের আটকে বিচারের মুখোমুখি করবো। পাকিস্তান ও বিএনপি এদেশে লুটপাট করেছে, এখন লুটপাট করছে কিছু আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এদেশে আর কাউকে লুটপাট করতে দেবো না। সরকার বোঝেনা দেশের মানুষ কষ্টে আছে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হবো না। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 

মঙ্গলবার বিকালে মধ্যবাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাড্ডা থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,  জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। আমরা পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সংগ্রাম করছি। বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। পরিবার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম না কমালে আমরা রাজপথে আন্দোলন করে সরকারকে বাধ্য করবো। জাতীয় পার্টি গণমানুষের আস্থার স্থল। 
এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories