রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৬১ বার

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ পদক দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ (রোববার) এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক হলো নারীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এ বছর পদক পাওয়া পাঁচ নারী হলেন- রাজনীতিতে সৈয়দা জেবুন্নেসা হক (সিলেট), অর্থনীতিতে সংসদ সদস্য সেলিমা আহমেদ (কুমিল্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য নাসরীন আহমেদ শিক্ষায়, সমাজসেবায় মোছা. আছিয়া আলম (কিশোরগঞ্জ), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক)।
প্রত্যেককে ১৮ ক্যারটের ৪০ গ্রাম ওজনের সোনার মেডেল, ৪ লাখ টাকার চেক এবং একটি সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
সূত্র : বাসস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories