রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক আমিনুল ইসলাম বাবুলকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান

দুর্গাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১৩ বার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগীতায় মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন নেত্রকেনার দুর্গাপুর পৌর এলাকার বাগিচাপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বাবুল । তিনি কলমাকান্দা উপজেলার রহিমপুর এম. ডি. এস দাখিল মাদ্রাসার শিক্ষক। রোববার সকালে জেলা প্রশাসক
হলরুমে জেলা শিক্ষা অফিসারের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ । পরে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক আমিনুল ইসলাম বাবুলের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন। এ সময় জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

নেত্রকোনার জেলার দশটি উপজেলার ৮৮টি দাখিল আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা থেকে তিনি শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হন। আমিনুল ইসলাম বাবুল ২০০২ সালে এসএসসি, ২০০৫ সালে এইচ এস সি, ২০০৯ সালে বি. এস সি এবং ও২০১২ সালে বি. এড পাশ করেন।

আমিনুল ইসলাম বাবুল শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়ায় রহিমপুর এম. ডি. এস দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এই সম্মাননা অর্জনে এবং শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমিনুল ইসলাম বাবুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories