শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

টঙ্গীতে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭৭ বার

গাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গীর এরশাদনগর ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ১শত গ্রাম হেরোইন উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর এরশাদনগর ১নং ব্লকের মৃত জসিমের ছেলে কামাল হোসেন (৩০), রাজশাহী জেলার দুর্গাপুর থানার আলিপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আলামিন (২৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ফাটা পাড়া গ্রামের একরামুল হকের ছেলে শরিফ উদ্দিন (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের বিত্তিতে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে আরো ৫০ গ্রাম হেরোইনসহ আরেক আসামীকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানায়, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories