মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

বিবস্ত্র হওয়ার প্রস্তাব পেলেন রণবীর সিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬০ বার

বলিউড অভিনেতা রণবীর সিং। কয়েক দিন আগে বিবস্ত্র ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন। আবারও বিবস্ত্র হওয়ার প্রস্তাব পেলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার রণবীর সিংকে বিবস্ত্র হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল (পেটা)। সবাইকে নিরামিষভোজী হওয়ার আহ্বান জানাতেই এই পরিকল্পনা করেছে পশুপ্রেমীদের এই সংস্থা। 

‘বাজিরাও মাস্তানি’ সিনেমোখ্যাত এই অভিনেতাকে পাঠানো একটি চিঠিতে লেখা হয়েছে, ‘পেটার মানুষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। পশুদের স্বার্থ নিয়ে লড়াই করা সবচেয়ে বড় দল এই দেশের। আমরা পেপার ম্যাগাজিনের হয়ে আপনার মাথা ঘুরিয়ে দেওয়া ফটোশুট দেখেছি। আশা করি আমাদের জন্যও আপনি বিবস্ত্র হবেন।’

এতে আরও লেখা হয়েছে, ‘পশুদের জন্য মানুষের মনে সহানুভূতি গড়ে তুলতে আশা করছি আপনিও শামিল হবেন। ফের একবার বিবস্ত্র হবেন। এই প্রচারের ক্যাম্পেন হবে, অল অ্যানিম্যালস হ্যাভ দ্য সেইম পার্টস- ট্রাই ভেগান। পামেলা অ্যান্ডারসনের করা একই ধরনের ফটোশুটের একটা ছবি আমরা রেফারেন্স হিসেবে পাঠালাম।’ এই চিঠিতে অনুশকা শর্মা, কার্তিক আরিয়ান, নাতালিয়া পোর্টম্যানদের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নেন রণবীর সিং। এতে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। একটি ছবিতে তাকে আধাশোয়া অবস্থায় এবং অন্যটিতে তিনি উপুর হয়ে দেখা গেছে। ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। রণবীরকে নিয়ে নানা বিদ্রূপ হয়। এ অভিনেতার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। 

এদিকে গত সপ্তাহেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর সিং। এতে তার বিপরীতে আছেন আলিয়া ভাট। এ ছাড়া ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories