গত সোমবার মধ্যরাতে ব্লাড গিফট ফাউন্ডেশন সভাপতি ও প্রবাসী মো. আব্দুল আউয়ালের ৪৩তম জন্মদিন উত্তরায় কেক কেটে ও মোমবাতি জ¦ালিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে সেবামূলক উপরোক্ত সংগঠনের পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. রুমন হাসান রুকন জানান, গত ২ আগষ্ট রাত ১২ টা ১ মিনিটে উক্ত সংগঠনের সভাপতি এবং ফ্রান্স প্রবাসী মো. আব্দুল আউয়াল সাহেবের উপস্থিতিতে উত্তরায় সংগঠনের পক্ষ থেকে কেক কেটে এবং মোমবাতি জ¦ালিয়ে কমিটির নেতৃবৃন্দ ৪৩তম জন্মদিন উদ্যাপন শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড গিফট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রুমন হাসান রুকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ঈসমাইল হোসেন বাবুল, সভাপতির বড় ছেলে মো. আজমাইন আহম্মেদ, ব্লাড গিফট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান বিন কামাল, ব্লাড গিফট ফাউন্ডেশন পরিবারের সম্মানিত সদস্য মো.মোস্তাকিম রহমান, মো. রাজু আহম্মেদ, মো. আব্দুস সাত্তার, মো. নাঈম মিয়া, মো. সবুজ খান, মো. নাদিম খান প্রমূখ।
Leave a Reply