মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

বিরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সুজন কারাগারে এলাকায় মিষ্টি বিতরণ

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৬৪ বার

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির করা জালিয়াতির মামলায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনের জামিন বাতিল করে কারাগরে প্রেরণ করেছে আদালত। ১ অক্টোবর সোমবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করার আদেশ প্রদান করেন। বিতর্কিত এই সাবেক ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করায় বিরুলিয়ায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। এর আগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করায় সেই মামলায়ও গ্রেপ্তার হন সাইদুর রহমান সুজন। তখন তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সামরিক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রাণালয়। এলাকাবাসী বলছে, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে জাল দলিল করে জমি বিক্রি করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন বিরুলিয়ার দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান। গত বছরের ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি রুজু করা হয়। পরে আদালত তাকে কিছু দিনের জন্য জামিন প্রদান করেন। সোমবার আদালতে তিনি ফের জামিন নিতে গেলে আদালত জামিন আদেশ বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories