মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

গণিত বিজ্ঞান ও সভ্যতার ভিত্তি-উপাচার্য ড. মশিউর রহমান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪৫ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘গণিত বিজ্ঞান ও সভ্যতার ভিত্তি। এটি সৃজনশীলতা ও শুদ্ধতার প্রতীক। গণিত এবং বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আধুনিক পৃথিবীর রূপকার হওয়ার লক্ষ্য আমাদের।’ শনিবার (৩০ জুলাই) বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘গণিতমুখী প্রজন্ম গঠনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘ভালোবাসার বেড়াজালে গণিতের শাস্ত্র বিদ্যায় পরিবর্তন সূচিত হচ্ছে। সেই পরিবর্তন বিজ্ঞানের, সত্যের, পারফেকশনের, শুদ্ধতার, সৃজনশীলতার। গণিত চর্চার মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে আরও উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে। আলোকিত বিজ্ঞান চর্চায় কেউ কোনো দিন সাম্প্রদায়িক ও ধর্মান্ধ হবে না। গণিত এবং বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আধুনিক পৃথিবীর রূপকার হবো আমরা সবাই।’

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের কারিকুলাম উন্নয়নের কাজ চলছে। শিক্ষার্থীরা নতুন কারিকুলাম অনুযায়ী শিখবে। প্রশ্ন করবে। শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারাও প্রশ্ন শুনবে, উত্তর দেবে। শিক্ষকদের জন্য গাইডলাইন তৈরি করা হয়েছে। সরকার চেষ্টা করছে শিক্ষাদান পদ্ধতি যেন আনন্দময় হয়, সেটি নিশ্চিত করা। শিক্ষার্থীরা যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে, শিক্ষাঙ্গনে সেই পরিবেশ ও অবকাঠামো তৈরি করা হচ্ছে।

মতবিনিময় সভায় চমক হাসানের লেখা বই ‘নিবিড় গণিত’, ও ফিরোজা বহ্নির লেখা ‘হাঁটি হাঁটি পা পা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, লেখক ও প্রকৌশলী চমক হাসান, লেখক ফিরোজা বহ্নি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, আদর্শ প্রকাশনীর সিইও মাহাবুবুর রহমান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories