শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

ওর স্বামীর মতো আমি পুরো নগ্ন হইনি : শার্লিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৯০ বার

সাহসী পোশাক পরার জন্য বরাবরই ট্রোলের মুখোমুখি হতে হয়েছে শার্লিন চোপড়াকে। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যার নামের সঙ্গে বিশেষণ হিসেবে যুক্ত হয়েছে ‘হট’, ‘লাস্যময়ী’ শব্দগুলো। একবার একটি ম্যাগাজিনের জন্য সাহসী হয়েছিলেন বলে তাকে কটাক্ষ করেছিল এই সমাজ। সরাসরি চরিত্রহীনার তকমা পেয়েছিলেন শার্লিন।সম্প্রতি রণবীর সিং নগ্ন অবস্থায় ফটোশুট করেছেন একটি ম্যাগাজিনের জন্য। তারপর থেকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে গোটা দেশে। কোথাও জুটেছে প্রশংসা, তো কোথাও কটাক্ষ। মহিলাদের ভাবাবেগে আঘাত, আইপিসির নিয়ম নেমে কাজ না করার জন্য তার বিরুদ্ধে পুলিশের অভিযোগও দায়ের হয়েছে। যদিও প্রিয়জন ও কাছের মানুষেরা সকলেই রণবীরকে বাহবা দিয়েছেন।

যেমন তার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্বামীর প্রকাশ্যে নগ্ন হওয়ায় খুশি। অন্যদিকে বাঙালি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, রণবীরের জায়গায় কোনও অভিনেত্রী যদি নগ্ন হতেন, তিনিও কি বাহবাই পেতেন? নাকি ‘স্লাটশেম’ করা হত তাকে?শার্লিন হলেন মিমির সেই প্রশ্নের জলজ্যান্ত নিদর্শন। একদা বোল্ড ফটোশুট করে কম কুকথা শুনতে হয়নি তাকে। এমনকী, রণবীরের স্ত্রী দীপিকা, যিনি স্বামীর নগ্ন হওয়া নিয়ে গর্বিত, তিনিও শার্লিনকে ছোট চোখে দেখেছিলেন একটি অনুষ্ঠানে। কারণ শার্লিন সেখানে ছোট পোশাক পরেছিলেন।কিছুটা ক্ষোভের সুরেই অভিনেত্রী বলেছেন, সেদিন দীপিকার ওভাবে আমার দিকে তাকানো আমার ভালো লাগেনি। আমার শরীরে তো পোশাক ছিল। ওর স্বামীর মতো তো আমি পুরো নগ্ন হয়ে যাইনি কোনও শুটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories