রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮৭ বার

ময়মনসিংহের ভালুকায় দিনব্যাপি নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সকালে ভালুকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর বিকালে ভালুকা উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শওকত আলী, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করে উপজেলা শাখা, উক্ত র‌্যালি ও অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories